শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

‘আরআরআর’, ‘দ্য এলিফ্যান্ট হুইসপার’ এর অস্কার জয়ে বিশেষ বার্তা অমিতাভ-শাহরুখের

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ২৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘আরআরআর’, ‘দ্য এলিফ্যান্ট হুইসপার’ এর অস্কার জয়ে বিশেষ বার্তা অমিতাভ-শাহরুখের

অস্কারের ৯৫তম আসরে স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগে সেরা তথ্যচিত্র হিসেবে পুরস্কার জিতেছে ভারতীয় তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইসপার’। অন্যদিকে এসএস রাজামৌলির ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গান জিতেছে সেরা মৌলিক গানের পুরস্কার। দুই বিভাগে ভারতকে গৌরব এনে দেওয়ার জন্য পরিচালক রাজামৌলি ও প্রযোজক গুণীত মোঙ্গাকে উদ্দেশ করে একটি টুইট করেছেন কিং খান। এরপরই এই দুই ছবি এবং তাদের টিমকে শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেন শাহরুখ খান। শুভেচ্ছা জানাতে ভোলেননি বলিউডের বিগ বি, অমিতাভ বচ্চনও।

বলিউডের বাদশা শাহরুখ খান টুইট করে লেখেন, ‘গুনীত মোঙ্গাকে ‘দ্য এলিফ্যান্ট হুইসপার’ এর জন্য একটা বড় শুভেচ্ছা। এমএম কিরাবানি, চন্দ্রবোস, এসএস রাজামৌলি, রাম চরণ, জুনিয়র এনটিআরকে অনেক শুভেচ্ছা আমাদেরকে পথ দেখানোর জন্য। দুটি অস্কারই ভীষণ অনুপ্রেরণামূলক।’

অমিতাভ বচ্চনও এদিন তার ব্লগে ‘আরআরআর’ এবং ‘দ্য এলিফ্যান্ট হুইসপার’ ছবির প্রতি শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন। তিনি লেখেন, ‘আমরা জিতলাম। বহুদিন ধরে যে স্বীকৃতি বাকি ছিল সেটা এল’। তিনি তার পোস্টে আরও লেখেন, ‘একটি বিদেশি রাষ্ট্রতে গিয়ে পুরস্কার জিতে তারা আমাদের গর্বিত করল। আমরা কারও থেকে কম নই।’

আরআরআর ছবিটির পরিচালনা করেছেন এসএস রাজামৌলি। এই ছবির গান নাটু নাটু একাধিক খেতাব জিতেছে। এই গানে রামচরণ এবং জুনিয়র এনটিআরের আইকনিক নাচের মুদ্রা গোটা বিশ্বকে মাতিয়ে দিয়েছে। ছবিতে তাদের একদল ব্রিটিশদের সঙ্গে এই গানে নাচ করতে দেখা গেছে। গানটি লিখেছেন চন্দ্রবোস। কম্পোজ করেছেন এমএম কিরাবানি। আর কোরিওগ্রাফি করেছেন প্রেম রক্ষিত।

অন্যদিকে ‘দ্য এলিফ্যান্ট হুইসপার’ ছবিটি পরিচালনা করেছেন কার্তিকী গন্সালভেস। এটি প্রযোজনা করেছেন গুনীত মোঙ্গা।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম