শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্র্রংকসে বাফা’র জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত হলো শনিবার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৬ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৩৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্র্রংকসে বাফা’র জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত হলো শনিবার

বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, বাফা জাকজমক উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩০-কে বরণ করে নিল। এ উপলক্ষ্যে ৬ মে শনিবার ব্রংকসের পার্কচেষ্টারের স্টারলিং এভিনিউতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটি কাউন্সিলওম্যান আমান্দা ফারিয়াস। স্বাগত বক্তব্য দেন বাফা’র প্রতিষ্ঠাতা ফরিদা ইয়াসমীন ও পরিচালক মারজিয়া স্মৃতি। পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার খলিলুর রহমান। কমিউনিটর ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি একটিভিস্ট ও ব্রুকলিন ব্যরোর কমিউনিটি বোর্ড সদস্য আহসান হাবিব, শো টাইম মিউজিকের আলমগীর খান আলম, রাজনীতিক আব্দুর রহিম বাদশা, তোফায়েল আহমেদ চৌধুরী,নুরে আলম জিকু ও সিরাজ উদ্দীন সোহাগ। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন কবি ও আবৃত্তিকার গোলাম মোস্তফা।

শনিবার বিকেল সাড়ে ৩টা নাগাদ বর্ষবরণের বর্ণাঢ্য শোভাযাত্রাটি পার্কচেষ্টারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। সন্ধ্যায় স্থানীয় এমএস ১২৭ স্কুলে বাফা’র উদ্যোগে সাংস্কুতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম