শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us
মতবিনিময় সভায়  প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মশিউর রহমান হুমায়ুন

কিশোরগঞ্জ সদর থেকে নির্বাচন করার স্বপ্ন ও ইচ্ছে আমার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০২ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৮৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কিশোরগঞ্জ সদর থেকে নির্বাচন করার স্বপ্ন ও ইচ্ছে আমার

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারি কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন বললেন, কিশোরগঞ্জ সদর থেকে নির্বাচন করার স্বপ্ন ও ইচ্ছে আমার রয়েছে। তবে জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে যাবার শক্তি ও সাহস আমার নেই। রাজনীতিতে তার ছায়াতলে থেকেই এ জীবনের ইতি টানতে চাই। তিনি চাইলে এলাকার জনগনের আর্শীবাদ নিয়ে জাতীয় সংসদ নির্বাচন করবো। যুক্তরাষ্ট্রস্থ কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জ্বনাব হুমায়ুন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে বিশ্বব্যাংকের আমন্ত্রনে ওয়াশিংটনে এসেছেন গত ২৮ মার্চ। এ সফরের মাঝে নিউইয়র্কে অবস্থানরত কিশোরগঞ্জবাসী ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ ভাইবন্ধুদের সাথে দেখা করতে নিউইয়র্কে ছুটে আসেন। ১ মে সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস্থ নবান্ন রেষ্টুরেন্টে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন হুমায়ুন।এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: হোসেন আনোয়ার আঙ্গুর। পরিচালনা করেন শফিক খান। আরও বক্তব্য রাখেন এবিএম ওসমান গনি,বাবু ভজন সরকার,মফিজুর রহমান দুলাল,মাহফুজুল হাসান,নুরুল ইসলাম,আব্দুল ওয়াহাব,জয়নাল আবেদীন জয়,কিবরিয়া, শহীদুজ্জামান,আহমেদ নুর আবীর, সেলিম চৌধুরী, পলাশ রায় ও মনিরুজ্জামান।

মশিউর রহমান বলেন, এ জীবনে ব্যক্তিগতভাবে আর চাইবার কিছু নেই। সর্বশেষ ইচ্ছে জন্মস্থান কিশোরগঞ্জের মানুষের জন্য কাজ করতে চাই। এলাকার জনগনের নেতা আশরাফ ভাইয়ের অসমাপ্ত কাজ পূরন করে কিশোরগঞ্জকে এগিয়ে নেয়াই আমার স্বপ্ন। আপনারা আমার জন্য দোয়া করবেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম