শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দিল্লিতে ভবন ধসে নিহত ৩, ৪৭ ঘণ্টা পর উদ্ধার আরও এক মরদেহ

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দিল্লিতে ভবন ধসে নিহত ৩, ৪৭ ঘণ্টা পর উদ্ধার আরও এক মরদেহ

ভারতের পুরান দিল্লির হাউজ কাজি এলাকায় তিনতলা ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার প্রায় ৪৭ ঘণ্টা পর শনিবার ধ্বংসস্তূপ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

সর্বশেষ উদ্ধার হওয়া ব্যক্তির নাম পঙ্কজ শর্মা (৪০)। তিনি বিহারের খাগারিয়া জেলার বাসিন্দা হাজারি শর্মার ছেলে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, চাওরি বাজার মেট্রো স্টেশনের কাছে ‘গলি সিতারা’ এলাকায় বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে তিনতলা ভবনটি ধসে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে দিল্লি পুলিশ, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), দিল্লি ফায়ার সার্ভিস এবং দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশনের (এমসিডি) সদস্যরা।

এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। আহত দুজনকে চিকিৎসা দেওয়ার পর তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

দিল্লি পুলিশের কেন্দ্রীয় জেলার ডেপুটি কমিশনার রোহিত রাজবীর সিং জানান, ভবনটি ধসে পড়ার সময় সেখানে ১০ থেকে ১৫ জন শ্রমিক কাজ করছিলেন। দুর্ঘটনার পর থেকেই উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া ব্যক্তিদের সন্ধান করছেন। সেখানে আর কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, প্রাথমিক তদন্তে ভবনটির নির্মাণকাজে অনিয়মের তথ্য উঠে এসেছে। এমসিডির এক কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, প্রায় ৫০ বর্গমিটার জমির ওপর প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ভবনটি নির্মাণ করা হচ্ছিল। এমনকি ভবনটির কোনো অনুমোদিত নকশাও ছিল না।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম