শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us
অন্তর্বর্তী বা জাতীয় সরকার গঠনের প্রস্তুুত চলছে

শেখ হাসিনার ভারতে পলায়ন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৫ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৯৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেখ হাসিনার ভারতে পলায়ন

শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পলায়ন করলেন। বাংলাদেশের সময়  দুপুরে  পদত্যাগের পর একটি হেলিকপ্টার করে ভারতের কলকাতার উদেশ্যে রওনা হয়েছেন। তার সাথে ছিলেন বোন শেখ রেহানা। ইতিহাসের বহৎ ছাত্র জনতার আন্দোলনের কাছে শেখ হাসিনা আত্মসর্মপন করতে বাধ্য হলেন। গত ১৫টি বছর এক নায়ক ও স্বৈরশাসকের ন্যায় দেশ শাসন করে বাংলার জনগনের ঘৃনার পাত্রে পরিণত হয়েছিলেন। গত ১৫ দিন হাজারো মানুষকে তার নির্দেশে হত্যা করা হয়েছে। ঘরে ঘরে গিয়ে ছাত্রদের ধরে নিয়ে হত্যা ও নির্যাতন করেছে তার পেটোয়া বাহিনী। তার পতনে মানুষ আলহামদুলিল্লাহ পড়েছে। কোটি মানুষ রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেছে। সারা দেশের মানুষ পেয়েছে নতুন করে স্বাধীনতার স্বাদ। ৭১ এর বিজয়ের পর আরেকটিবার স্বাধীনতা পেল বাংলাদেশ। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত গণভবনে অন্তর্বর্তী বা জাতীয় সরকার গঠনে আলোচনা চলছে। সব রাজনৈতিকক দল ও পেশাজীবি সংগঠনগুলো এ আলোচনায় অংশ নিয়েছেন।

 

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম