ডেস্ক রিপোর্ট | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৬ বার পঠিত | পড়ুন মিনিটে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় ফাতেহা পাঠ করে দুই নেতার প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীসহ উপস্থিত কেন্দ্রীয় নেতারা।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষিত কর্মসূচির প্রথম দিন শনিবার সকালে জিয়া উদ্যানে দুই নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও দলের কেন্দ্রীয় নেতারা।