নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | ১৭৯৯ বার পঠিত | পড়ুন মিনিটে
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি মিলিয়নিয়র আসেফ বারী টুটুল চমক দেখালেন। জ্যাকসন হাইটসের আইকন ভবন ব্রুসন ভবন ৩১ মিলিয়ন ডলারে কিনে নিলেন তিনি। ৩৫ এভিনিউ এর উপর ৭৪ স্ট্রিটের কাছে বিশাল এই ভবনটি পেশাদারদের ব্যবসায়িক হাব হিসেবে পরিচিত। বাংলাদেশি ও মূলধারার বেশ কয়েকটি অফিস রয়েছে। বাংলাদেশি কমিউনিটির সদস্যরা এটি ব্রুসন বিল্ডিং হিসেবে চেনেন। ভবনটি শুক্রবার ২৪ জানুয়ারি থেকে হয়ে গেল ‘বারী টাওয়ার’। এটির ক্রয় ও হস্তান্তরের কাজটি আসেফ বারী টুটুল ও মুনমুন হাসিনা বারী এ দিনই সম্পন্ন করেছেন। আসেফ বারী টুটুল ব্রুসন ভবন ক্রয় করেছেন জানাজানি হবার পর তা বাংলাদেশি কমিউনিটিতে ‘টক অব দ্যা উইকে’ পরিণত হয়।
![]()
![]()
প্রতিবেদকের সাথে আলাপকালে আসেফ বারী ভবনটি ক্রয়ের বিষয়টি নিশ্চিত করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভবনটি ৩১ মিলিয়ন ডলারে ক্রয় করা হয়েছে। এই ভবনের ৪র্থ তলায় বারী গ্রুপের সকল অফিস স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। দু —এক মাসের মধ্যেই আমরা সেখানে উঠবো। আমি ও আমার পরিবার সকলের কাছে দোয়া প্রার্থণা করছি। সততা ও নিষ্ঠার সাথে যেন কাজ করতে পারি।
আসেফ বারী নিউইয়র্কে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি।আগামীতে ডিস্ট্রিক্ট গর্ভনর হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। রংপুরের সন্তান আসেফ বারী সামাজিক কর্মকান্ডের পাশাপাশি রাজনীতির সাথেও জড়িত।