শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রংকসে বৃহত্তম চাঁদরাত ও ইফতার পার্টি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৩৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রংকসে বৃহত্তম চাঁদরাত ও ইফতার পার্টি

শেষ রমযানে ব্রংকসের পার্কচেষ্টারে ৬ শতাধিক লোকের ইফতারির আয়োজন করেছে বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন। চাঁদ রাত উপলক্ষ্যে বিকেল ৪টা থেকে শুরু হবে ঈদ আনন্দ ও ইসলামী সঙ্গীতানুষ্ঠান। চলবে রাত ৯টা পর্যন্ত। ব্রংকস্থ খলিল বিরিয়ানী রেষ্টুরেন্টের সামনে ইউনিয়ন পোর্ট রোডের ওপর অনুষ্ঠিত হবে চাঁদ রাতের অনুষ্ঠান। পাশাপাশি ছেলেমেয়ে ও ভাইবোনদের জন্য ফ্রি মেহেদির আয়োজন করেছে বিজনেস এসোসিয়েশন। ইউনিয়নপোর্ট সংলগ্ন গোল্ডেন প্যালেসে এই মেহেদি নাইট অনুষ্ঠিত হবে। প্রায় ১০ জন স্বেচ্ছাসেবক আগতদের হাতে মেহেদি লাগাতে সাহায্য করবেন। সংশ্লিষ্ঠরা জানিয়েছেন, বুধবার ১০ এপ্রিল ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সুতরা ৯ মার্চই চাঁদরাত।

বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সাধারন সম্পাদক খলিলুর রহমান প্রতিবেদককে বলেন, ব্রংকসে এবারের চাঁদ রাত হবে সর্ববৃহৎ। অতীতের সকল রেকর্ড ভঙ্গ হবে। ৬ শতাধিক মানুষের ইফতারিরও আয়োজন করেছি আমরা। এ অনুষ্ঠানের জন্য বিকেল থেকেই ইউনিয়নপোর্ট রোডে গাড়ি চলাচল বন্ধ থাকবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম