শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গ্লোবাল ট্রাভেল এন্ড ট্যুরস’র ২৪ ঘন্টা কাস্টমার সেবার লক্ষ্যে ই-কমার্স ওয়েবসাইট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৭২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গ্লোবাল ট্রাভেল এন্ড ট্যুরস’র ২৪ ঘন্টা কাস্টমার সেবার লক্ষ্যে ই-কমার্স ওয়েবসাইট উদ্বোধন

গ্লোবাল ট্রাভেল এন্ড ট্যুর ২৪ ঘন্টা কাস্টমার সেবার লক্ষ্যে ই-কমার্স ওয়েবসাইট উদ্বোধন করলো। ওয়েবসাইটটি হচ্ছে www.globaltravelbd.com। এ ওয়েবসাইটে ভিজিট করে বিমান বাংলাদেশ,ইউএস বাংলা এয়ারলাইন্স,এমিরেটস,কুয়েত,কাতার ও টার্কিশ এয়ারলাইন্সসহ সকল এয়ারলাইন্সের টিকেট ঘরে বসে কেনা যাবে। বিশ্বের বিভিন্ন দেশে বসে ক্রেডিট কার্ডের মাধ্যমে এই সাইট থেকে টিকেট বুকিং দেয়া যাবে সহজেই। বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসে একটি রেষ্টুরেন্টের পার্টি হলে আয়োজিত এই ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সিইও আলহাজ শামসুদ্দিন বশীর। উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান ব্যবস্থাপনা পরিচালক আলহাজ নাসির উদ্দিন।

 


গ্লোবাল ট্যুর এন্ড ট্রাভেল ও ওর্য়াল্ড ট্যুর এন্ড ট্রাভেলস এর সাফল্য ও অগ্রগতি কামনা করে কমিউনিটি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তাদের মধ্যে উল্লেখ্যযোগ্যরা হলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশনের সভাপতি ও মূলধারার রাজনীতিক গিয়াস উদ্দিন আহমেদ, বিশিষ্ঠ ব্যবসায়ী ও ফোবানার কর্মকর্তা শাহ নেওয়াজ, সিটি মেয়রের উপদেষ্টা ফাহাদ সোলায়মান, তারেক হাসান খান ও ডা. তৌহিদ শিবলী। কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ নওশেদ হোসেন, হারুন ভূইয়া, শিল্পী শাহ মাহবুব,কবি রেজাউল করিম,আলমগীর খান আলম ও বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন সদস্য রুহুল আমিন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম