শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us
ফিরে আসছে হাটবাজারের হালিম

কি ঘটছে প্রিমিয়াম রেষ্টুরেন্টে?

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১০ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৯৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কি ঘটছে প্রিমিয়াম রেষ্টুরেন্টে?

জ্যাকসন হাইটস্থ প্রিমিয়াম রেষ্টুরেন্টের ব্যবস্থাপনার রদবদল হলো। সাড়ে ৪ লাখ ডলার দাম ধরে সংযুক্ত হলেন বন্ধ হয়ে যাওয়া হাটবাজার রেষ্টুরেন্টের মনসুর চৌধুরী ও বিক্রি হয়ে যাওয়া খাবার বাড়ির রেষ্টুরেন্টের অন্যতম মালিক কামরুজ্জামান কামরুল। কামরুল ও মনসুর চৌধুরী প্রত্যেকে দেড় লাখ ডলার প্রদান সাপেক্ষে প্রিমিয়ামের অংশীদার হলেন। ১ জুন থেকে প্রিমিয়াম চলছে নতুন ব্যবস্থাপনায়। প্রিমিয়ামের মালিক বাবু খান এখন এক তৃতীয়াংশের অশীদার। তবে  নাম থাকছে প্রিমিয়ামই।  হাটবাজার রেষ্টুরেন্টের কয়েকজন স্টাফ সেখানে কাজ শুরু করেছেন। সাবেক হাটবাজার হালিম, বিরিয়ানী ও চা’র জন্য সুপরিচিত ছিল। প্রিমিয়ামে এখন সে আদলেই হালিম, বিরিয়ানী ও চা বিক্রি হচ্ছে।

এক ভিডিও বার্তায় কামরুজ্জামান কামরুল বলেছেন, হাটবাজারের হালিম ফিরে এসেছে প্রিমিয়াম রেষ্টুরেন্টে। হালিম প্রিয়দের স্বাগতম। একজন অংশীদার প্রতিবেদককে বলেন, আমাদের ৩ জনেরই রেষ্টুরেন্ট ব্যবসায় দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। নতুন আঙ্গিকে প্রিমিয়াম এগিয়ে যাবে। সবার দোয়া ও সহযোগিতা চাই। বাবু খান কেন শেয়ার বিক্রি করলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকে বলছেন, সে লোড কমাতে চাচ্ছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম