শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

টাইম টেলিভিশন ডিজিটাল প্রযুক্তি নিয়ে নতুন আঙ্গিকে শুরু করলো

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টাইম টেলিভিশন ডিজিটাল প্রযুক্তি নিয়ে নতুন আঙ্গিকে শুরু করলো

টাইম টেলিভিশন ডিজিটাল প্রযুক্তি নিয়ে নতুন আঙ্গিকে শুরু করলো যাত্রা। এ উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষক ও শুভাকাংখিদের নিয়ে আয়োজন করেছিল বন্ধু সমাবেশ। টাইম টিভির স্টুডিওতে আয়োজিত এ অনুষ্ঠানে সিনেটর জন ল্যু, এর্টনি মঈন চৌধুরী, ফাহিম জান, মঈন উদ্দীন নাসের, বাংলাদেশ মিশনের সাবেক প্রেস মিনিস্টার এম মুহাদ্দেস, মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, হাবিব রহমান, সাইফুল ইসলাম, আহমেদ রশীদ, মাজেদা উদ্দীন, বাংলা পত্রিকার বার্তা সম্পাদক এবিএম সালেহ উদ্দীন আহমেদ, শিক্ষাবিদ শেখ আল মামুন ও রাজনীতিক সোলায়মান ভূইয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন। নিউইয়র্ক কাগজ (এনওয়াইকাগজ,কম) এর সম্পাদক আফরোজা ইসলাম ও কন্ট্রিবিউটিং এডিটর মনোয়ারুল ইসলাম টাইম টিভির ৭ম বর্ষ পূর্তিতে আবু তাহেরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় টাইম টিভির ব্যবস্থাপনা সম্পাদক ইলিয়াস খসরু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন টাইম টিভির সিইও ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ও প্রবাসের সুপরিচিত উপস্থাপিকা ও সাংবাদিক দিমা নিফারদিতি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম