শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

১ এপ্রিল থেকে গ্রীন কার্ডের আবেদন ফি ১৪৪০ ও নাগরিকেত্বর ৭৬০ ডলার

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ২২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১ এপ্রিল থেকে গ্রীন কার্ডের আবেদন ফি ১৪৪০ ও নাগরিকেত্বর  ৭৬০ ডলার

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আবেদনের ফি ১ এপ্রিল থেকে বাড়ছে। ৬৪০ ডলারের আবেদন ফি হবে ৭৬০ ডলার। বৃদ্ধির হার শতকরা ১৯ ভাগ। অবশ্য এ বাড়ানোর হারটি পেপারে আবেদন করলে। অনলাইনে আবেদন করলে দিতে হবে ৭১০ ডলার। এতে আবেদনকারিদের শতকরা ১১ ভাগ বেশি ফি গুনতে হবে।

এদিকে পারমানেন্ট রেসিডেন্ট কার্ড বা গ্রীন কার্ডের আবেদন ফি বাড়ছে শতকরা ২৬ ভাগ। ১১৪০ ডলারের স্থলে দিতে হবে ১৪৪০ ডলার। এক লাফেই গ্রীন কার্ডের আবেদন ফি বাড়ানো হলো ৩০০ ডলার। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বলেছে, বর্ধিত ফি নেয়া হচ্ছে আবেদনপত্র প্রোসেস এর খরচাদি কাভার করার জন্য।

আমেরিকান ইমিগ্রেশন ল’ ইয়ারস এসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে, সরকারের এ সিদ্ধান্ত ইমিগ্র্যান্ট কমিউনিটির জন্য বার্ডেন হয়ে দাঁড়াবে। সাধারন মানুষ ৭৬০ ডলার খরচ করে সিটিজেনশীপের জন্য আবেদনে নিরুৎসাহিত ফিল করবে। ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর ইমিগ্রেশন সংক্রান্ত সকল ফি ডাবল করেছিল। যা ছিল ইমিগ্রেশন বিরোধী মনোভাবের প্রতিফলন। বাইডেন প্রশাসনও সে পথেই হাঁটতে শুরু করেছে। ফি বৃদ্ধির জন্য বৃহস্পতিবার ২২ ফেব্রয়ারি হোমল্যান্ড সিকিউরিটি পাবলিক হেয়ারিং করেছে। ১ এপ্রিল থেকে বর্ধিতহারে   ফি নেয়া শুরু হবে।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম