শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জামিনে মুক্তি পেলেন ঢাকা জেলা বিএনপি সভাপতি আশফাক

রাজনীতি ডেস্ক   |   বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জামিনে মুক্তি পেলেন ঢাকা জেলা বিএনপি সভাপতি আশফাক

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেপ্তার বিএনপির ঢাকা জেলা সভাপতি খন্দকার আবু আশফাক জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সরকারি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা জেলার বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীসহ দলের নেতাকর্মীরা জেলগেটে উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এ কে এম ইমরুল কায়েশ এর আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। আদালতে খন্দকার আবু আশফাকের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের মামলায় তিনি গ্রেপ্তার করে। পরে পুলিশের ওপর হামলা, হামলায় পরিকল্পনা ও উসকানির অভিযোগে পরদিন ৮ ডিসেম্বর পল্টন থানায় মামলা করে পুলিশ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম