ব্রঙ্কসের খলিল বিরিয়ানী হাউসকে এক্সটেনসান করে চালু হয়েছে খলিল ফুড কোর্ট ।গত ১১ এপ্রিল রাত ১২টা এক মিনিটে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই ফুড কোর্ট চালু করা হয়। খলিল জানান,গ্রাহকদের অনুরোধে রমজানে তাড়াহুড়া করে ফুডকোর্ট টি চালু করা হয়েছে। ঈদের পর কমিউনিটির সকলকে নিয়ে আনুষ্ঠানিকভাবে তা উদ্ধোধন করা হবে।
তিনি বলেন,ফুড কোর্টে নিয়মিত খাবারের বাইরেও থাকবে নানা রকম হালাল ফাস্ট ফুড।এছাডা়াও থাকবে ফুচকা,চটপটি,গরম গরম পিঠা,শর্মা,টার্কিশ গ্রীল,বাবলটি,আইস ক্রিম ,নানা ধরনের পেস্ট্রি,বার্গার ,
কেক ওয়াফেল ইত্যাদি ।
খলিল বলেন,গ্রোসারী হাউস থেকে জায়গা বের করে খলিল বিরিয়ানী হাউসকে এক্সটেনসান করে এই ফুড
কোর্ট চালু করাহয়েছে।এখানে এক ছাদের নীচে বসে গ্রাহকরা নানাবিধ খাবারের স্বাদ নিতে পারবেন।আগের মতই প্রবাসীদের জন্য গুণগত মানসম্পন্ন, সুস্বাদু ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা হবে।
খলিল বলেন,জায়গার পরিসর বৃদ্ধি পাওয়ায় এখানে পর্যায়ক্রমে বিভিন্ন দেশের আন্তর্জাতিক মানের
খাবার পরিবেশনা করাহবে।সরেজমিনে গিয়ে দেখা যায়,ফুড কোর্টটিকে নান্দনিকভাবে সজ্জিত করা হয়েছে।