আন্তর্জাতিক ডেস্ক | বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট | ৪৩২ বার পঠিত | পড়ুন মিনিটে
প্রতারণার অভিযোগে আজারবাইজানের বিমানবন্দরে ২০টি পাসপোর্টসহ শহিদুল ইসলাম নামে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। আজারবাইজানের ট্রেন্ড নিউজ এজেন্সি এ তথ্য জানায়।
আজারবাইজানের রাজধানী বাকুতে হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার গভীর রাতে আজারবাইজান এয়ারলাইন্সের নিরাপত্তাকর্মীরা শহিদুল ইসলামকে আটক করে।
তল্লাশিকালে শহিদুল ইসলামের কাছে ২০ বাংলাদেশির পাসপোর্ট ও দুটি সিল পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক শহিদুল ইসলাম বাংলাদেশিদের আজারবাইজানে নিয়ে ইউরোপের যেকোনো দেশে প্রবেশের লোভ দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়েছে।
পাসপোর্টগুলোতে সার্বিয়ার ভুয়া ভিয়াও পাওয়া গেছে বলে জানায় আজারবাইজানের স্থানীয় সংবাদমাধ্যম।