শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাজাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, আটক ১

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ০৯ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৩৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, আটক ১

সংগৃহীত ছবি

-সংগৃহীত

যুক্তরাজ্যের রাজা চার্লসকে লক্ষ্য করে চার চারটি ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ বুধবার নর্দার্ন আয়ারল্যান্ডের ইয়র্কে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে লোকজনের সামনে দিয়ে যাচ্ছিলেন রাজা চার্লস এবং তাঁর স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলা। এমন সময় ডিম নিক্ষেপ করা হয়। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। চার পুলিশ সদস্য তাকে ধরে চ্যাংদোলা করে গাড়িতে ওঠায়। এ সময় ওই ব্যক্তি বলছিলেন, ‘দাসদের রক্তে নির্মিত এই দেশ।’

বৃটিশ রাজা ও কুইন কনসোর্টের ওপর ডিম ছুড়ে মারা ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ডিম নিক্ষেপের সময় কিছুক্ষণের জন্য থেমে যান রাজা চার্লস।

ঘটনার সময় উপস্থিত জনতার মধ্য থেকে একজন উচ্চস্বরে বলতে থাকেন, ‘ঈশ্বর রাজাকে রক্ষা করুন।’

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম