শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২০ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

whatsapp sharing button

পাঁচ বছর আগে আওয়ামী লীগ নিয়ে মানহানির অভিযোগে করা মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এই আদেশ দিয়েছেন। একই সঙ্গে এই মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে খালাস দেয়া হয়েছে। তারেক রহমানের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, রোববার এই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে দীর্ঘদিন কোনো সাক্ষী না আসায় আসামিপক্ষ মামলাটি নিষ্পত্তির জন্য আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত ২৪৭ ধারায় তাদের মামলা থেকে খালাস দেন। এর আগে ২০১৯ সালে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম