শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চা নিলাম শুরু হচ্ছে ১৭ এপ্রিল

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ২৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চা নিলাম শুরু হচ্ছে ১৭ এপ্রিল

আগামী ১৭ এপ্রিল চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রে নিলাম অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৩-২৪ নিলাম বর্ষের প্রথম চা নিলাম শুরু হবে। শ্রীমঙ্গলে প্রথম নিলাম হবে ২৬ এপ্রিল। ২০২৩-২৪ নিলাম বর্ষে চট্টগ্রামে ৪৬টি এবং শ্রীমঙ্গলে ২৩টি নিলাম অনুষ্ঠিত হবে।সোমবার চা বোর্ড সভাকক্ষে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে চা বিক্রয় সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় চা বোর্ডের চেয়ারম্যান বলেন, “চা বোর্ডের নানা উদ্যোগ বাস্তবায়ন এবং চা শিল্পের অংশীজনদের আন্তরিক প্রচেষ্টার ফলে গত নিলাম বর্ষে দেশে চা উৎপাদন ও নিলাম কার্যক্রম স্বাভাবিক ছিল। ২০২৩-২৪ নিলাম বর্ষেও নিলাম কার্যক্রম ও চায়ের বাজার স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, উপপরিচালক (বাণিজ্য) মুহাম্মদ মদহুল কবির চৌধুরী, বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক (বাণিজ্য) মোহাম্মদ আব্দুল্লাহ আল বোরহান, টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিটিএবি) চেয়ারম্যান শাহ মঈনুদ্দিন হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম