শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us
যাত্রীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া * জেএফতে ফ্লাট রেট ৭০ ডলার * ইয়োলো ক্যাবের ভাড়া বৃদ্ধি শতকরা ২৩ ভাগ

ট্যাক্সি ও উবার ড্রাইভারদের মুখে হাসি ফুটাতে বাড়লো ভাড়া

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৯ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৫৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ট্যাক্সি ও উবার ড্রাইভারদের মুখে হাসি ফুটাতে বাড়লো ভাড়া

নিউইয়র্ক সিটিতে ট্যাক্সি ও উবার ড্রাইভারদের মুখে হাসি ফুটাতে বাড়লো ভাড়া। গত মঙ্গলবার ট্যাক্সি এন্ড লিমোজিন কমিশন এ সিদ্ধান্ত নেয়। ২০১২ সালের পর এই প্রথমবার ভাড়া বাড়লো। নিউইয়র্ক ট্যাক্সি ওর্য়াকার্স এলায়েন্সের নির্বাহী পরিচালক ভৈরবি দেশাই টিএলসি’র এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে বলেছেন, এ বৃদ্ধিটি আসতে দীর্ঘ সময় লাগলো। সম্প্রতি আমরা শুধু ইনফ্লেশনই দেখিনি। যাত্রী সংখ্যাও কমে গেছে অনেক। খাদ্যদ্রব্যের দাম বেড়েছে। গ্যাসের দাম বেড়েছে প্রায় দ্বিগুন। ড্রাইভারদের আয়ও কমে গেছে। এই বৃদ্ধি পরিশ্রমী ড্রাইভাররা অবশ্যই ডিজার্ভ করে।
ইয়োলো ট্যাক্সির ভাড়া বাড়ছে শতকরা ২৩ ভাগ। ইয়োলো ও গ্রীন ক্যাবের মিটার রেট ২.৫০ ডলার থেকে হচ্ছে ৩ ডলারে। ব্যস্ত সময়ে সার চার্জ ১ ডলার থেকে ২.৫০ ডলার পর্যন্ত বাড়বে। এতোদিন ম্যাহাটন থেকে জেএফকে বিমান বন্দরের আসা বা জেএফকে থেকে ম্যানহাটনের যেতে ফ্লাট রেট ছিল ৫২ ডলার। এখন তা বেড়ে ৭০ ডলার হলো। নিউজার্সির নিউয়ার্ক এয়ারপোর্টে যেতে ইয়োলো ট্যাক্সির মিটার ভাড়ার বাইরে যাত্রীকে ১৭.৫০ ডলার সারচার্জ দিতে হতো। এখন গুণতে হবে ২০ ডলার। ট্যাক্সিও মিটারে পার মিনিট ইউনিট রেট ৫০ সেন্টস থেকে বেড়ে হয়েছে ৭০ সেন্টস।
উবার ও লিফট ড্রাইভারদের ভাড়া প্রতি মিনিটে বেড়েছে ৭% আর প্রতি মাইলে ২৪%। যেমন ৭ মাইল দুরত্বেও ৩০ মিনিটের রাইডের জন্য যাত্রীকে পে করতে হবে ২৭ ডলার ১৫ সেন্টস। আগে ছিল ২১ ডলারের মতো। টিএলসি কমিশনার ডেভিড ডু এক প্রতিক্রিয়ায় বলেছেন,কমিশনের সভায় সর্বসম্মতভাবে ভাড়া বৃদ্ধির প্রস্তাব পাশ হয়েছে। ড্রাইভারদের কল্যানে এটি একটি যুগান্তকারি সিদ্ধান্ত। এ বছরেই ডিসেম্বরের শেষ নাগাদ বর্ধিত ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হবে।
এই ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ট্যাক্সি যাত্রী ডিয়ানা এক প্রতিক্রিয়ায় বলেছেন,ভাড়া বৃদ্ধিতে আমি আপসেট। আমি যদি নিজস্ব কার এফোর্ড করতে না পারি, তা হলে কি কোথাও যেতে পারবো না? রিডিকুলাস। ইয়োলো ক্যাব ড্রাইভার রিচার্ড চো বলেছেন, গত ১০ বছর পর ভাড়া বাড়লো। এটা আমাদের পরিবারের খরচ পরিচালনা করতে সহায়ক হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম