ভারতীয় স্বনামধন্য কোম্পানি ডিএমটি গ্লোবাল তথা ডায়ানা মেডিক্যাল ট্যুরিজম এর ডিরেক্টর (মার্কেটিং এবং অ্যাডমিন) এর দায়িত্ব নিয়েছেন মার্শাল মুরাদ। ডিএমটি গ্লোবাল আধুনিক চিকিৎসা ক্ষেত্রে সকল প্রকার স্বাস্থ্য সেবা দানকারী আন্তর্জাতিক মানের একটি প্রতিষ্ঠান। পৃথিবীর ১৭টি দেশে ইতিমধ্যেই প্রতিষ্ঠানটি ব্যাপক সুনাম অর্জন করেছে। এবার প্রতিষ্ঠানটি মার্শাল মুরাদের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুনভাবে যাত্রা শুরু করলো।
নতুন দায়িত্ব নেয়ার পর প্রতিষ্ঠানটির হয়ে ভারত ভ্রমনে বিশ্বমানের সাস্থ্য সেবা এবং মেডিক্যাল ট্যুরিজমের আয়োজন করেছেন তিনি। এই বিষয়ে মার্শাল মুরাদ জানান, মাত্র ১৪৯৯ ডলারে ৬ দিন ও ৫ রাতের প্যাকেজে ভারতের দিল্লী, আগ্রা, আজমির শরীফ ভ্রমণ করা যাবে।
প্যাকেজটিতে দিল্লির রেড ফোর্ট, ইন্ডিয়া গেট, দিল্লি জামে মসজিদ, কুতুব মিনার, নিজাম উদ্দিন দরগাহ, হুমায়ুনের সমাধী, অক্ষরধাম ও লোটাস মন্দিরের মত ঐতিহাসিক স্থান ভ্রমন করা যাবে। এছাড়া আগ্রার তাজমহল, মথুরা বৃন্দাবন, আজমীর শরীফ দরগাহ ও পিঙ্কসিটি খ্যাত জয়পুর শহরও ভ্রমন করা যাবে প্যাকেজটিতে। এ ছাড়াও থাকছে ফ্রি মেডিকেল চেকআপ। এমন কথাই জানালেন মার্শাল মুরাদ।
অসুস্থ রোগী থেকে শুরু করে প্রতিটি ভ্রমন পিয়াসু পর্যটককে এয়ারপোর্ট থেকে আনা নেওয়া করা হবে। পাঁচ তারকা হোটেলে থাকা খাওয়ার সুবিধা, বুফে সকালের নাস্তা, পরিবহন সেবা, গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা, একটি জরুরী সিম কার্ড ও ১ জন ট্যুরিস্ট গাইড থাকবে পর্যটকের চাহিদা অনুযায়ী।
যারা চমৎকার এই প্যাকেজে ভারত ভ্রমন ও অল্প খরচে চিকিৎসা সেবা নিতে চান তারা নীচের দেয়া ঠিকানায় যোগাযোগ করতে পারেন।