শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সরকার বিরোধী আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করলো যুক্তরাষ্ট্র বিএনপি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৩৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরকার বিরোধী আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করলো যুক্তরাষ্ট্র বিএনপি

বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করলো যুক্তরাষ্ট্র বিএনপি। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে তারা প্রবাসেও লাগাতার কর্মসূচির ঘোষণার পরিকল্পনা করছেন। সোমবার ২০ নভেম্বর ২০২৩ নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ এ কথা বলেন। বিএনপির সাবেক সহসভাপতি এডভোকেট জামাল আহমেদ জনির সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। লিখিত বক্তব্য পাঠ করেন আনোয়ার হোসেন। সংবাদ সম্মেলন পরিচালনায় ছিলেন আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয়।


সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দীন, আব্দুস সবুর, মোশাররফ হোসেন সবুজ,শরীফ লস্কর,শফিকুর রহমান, শাহাদত হোসেন রাজু, ফারুক চৌধুরী, জাহাঙ্গীর সোহরাওয়ার্দি, খলকুর রহমান ও জসিম উদ্দীন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম