শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আলু আমদানির অনুমতি চায় ১৫ প্রতিষ্ঠান

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আলু আমদানির অনুমতি চায় ১৫ প্রতিষ্ঠান

উৎপাদন ও সরবরাহ পর্যাপ্ত থাকা সত্ত্বেও যৌক্তিক কারণ ছাড়াই দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সোমবার আলু আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। এমন ঘোষণার পর মঙ্গলবার পর্যন্ত ১৫ প্রতিষ্ঠান আলু আমদানির অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিডিএস করপোরেশন ৫০০ টন, তরফদার এল এন্টারপ্রাইজ ৫০০ টন, আর বি ট্রেডিং ২ হাজার মেট্রিক টন, এস এন অ্যান্ড কোং ১০ হাজার মেট্রিক টন, জে এস ট্রেডিং ১০ হাজার টন, এস এন করপোরেশন ১০ হাজার টন, প্যারাডাইস কানেকশন ১০ লাখ টন, কারিমা কনসাইনমেন্ট ১০ লাখ টন এবং অ্যাড কম ইন্টারন্যাশনাল ১০ হাজার টন আমদানির অনুমতি চেয়েছে।

এছাড়া আরও ছয়টি প্রতিষ্ঠান বিভিন্ন পরিমাণ আলু আমদানির অনুমতি চেয়েছে। আবেদনগুলোর প্রক্ষিতে কোনো প্রতিষ্ঠানকে কি পরিমাণ আমদানির অনুমতি দেওয়া হবে তা চূড়ান্ত করবে কৃষি মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম