শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সেনা সদস্যদের উদ্দেশে যা বললেন সেনাবাহিনী প্রধান

জাতীয় ডেস্ক   |   রবিবার, ০৪ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সেনা সদস্যদের উদ্দেশে যা বললেন সেনাবাহিনী প্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাসদরের হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শনিবার ‘অফিসার্স অ্যাড্রেস’ গ্রহণ করেন। এ সময় তিনি বলেন, সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি সততা, সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন সেনাপ্রধান।

শনিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেনাপ্রধান তাঁর বক্তব্যে সব সেনা কর্মকর্তার উদ্দেশে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির ওপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি তিনি যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বলেন।

এ সময় সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সব সেনানিবাস থেকে ফরমেশন কমান্ডারসহ সব পদবির সেনা কর্মকর্তা ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম