শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রধানমন্ত্রী দেশে ফিরবেন কাল

জাতীয় ডেস্ক   |   মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ২৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রী দেশে ফিরবেন কাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষে আজ মঙ্গলবার লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। খবর বাসসের।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট আজ রাত ৮টা ৩৫ মিনিটে (লন্ডন সময়) প্রধানমন্ত্রীকে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করবে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাবেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

ফ্লাইটটি আগামীকাল ৪ অক্টোবর (বাংলাদেশ সময়) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রী গত ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান। লন্ডনে গতকাল সোমবার শেখ হাসিনাকে বাংলাদেশি কমিউনিটি সংবর্ধনা দেয়।

যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক সর্বদলীয় সংসদীয় দলের সদস্যরা (এপিপিজি) গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। ছায়ামন্ত্রী রুশনারা আলী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

গত ১৭ থেকে ২৯ সেপ্টেম্বর নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে অবস্থান করেন প্রধানমন্ত্রী। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনসহ অন্যান্য উচ্চপর্যায়ের অনুষ্ঠানে যোগ দেন। বাংলাদেশি প্রবাসীদের দেওয়া সংবর্ধনায় যোগ দেন। গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ঢাকা ছেড়েছিলেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম