শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিসিএস অডিট অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০৭ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৩৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিসিএস অডিট অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অ্যাসোসিয়েশনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের নেতারা। আজ সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন চত্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

২০২৩-২০২৪ মেয়াদে অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাব মহানিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম ও মহাসচিব বাণিজ্যিক অডিট অধিদপ্তরের মহাপরিচালক এস এম রেজভীর নেতৃত্বে সংগঠনের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা বঙ্গবন্ধুর পরিবারের শহিদ সদস্যবর্গ, ভাষা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সকল শহিদের আত্মার শান্তি ও দেশের সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন তারা।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব উত্তম কুমার কর্মকার, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক দেওয়ান সাইদুল হাসান, প্রতিরক্ষা অডিট অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শামসুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার মো. হাসিনুর রহমান প্রমুখ শ্রদ্ধা নিবেদন ও প্রার্থনাকালে উপস্থিত ছিলেন।

গতকাল রোববার (৬ নভেম্বর) কাকরাইলের অডিট ভবন মিলনায়তনে অ্যাসোসিয়েশন সদস্যদের সর্বসম্মতিতে ৩১ সদস্যের এই নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম