শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

১১ জেলায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মিধিলি’

জাতীয় ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১১ জেলায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মিধিলি’

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপের রূপ নিয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ১২টা থেকে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে। ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘মিধিলি’।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জরুরি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

তিনি জানান, ঘূর্ণিঝড়টি শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার মধ্যে উপকূলে আঘাত হানতে পারে। এটি দেশের ১১টি উপকূলীয় অঞ্চলের ১১টি জেলায় আঘাত হানার আশঙ্কা রয়েছে।

যেসব জেলায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মিধিলি

বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, সাতক্ষীরা, খুলনা চট্টগ্রাম ও বাগেরহাট।

এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারী (৮৯ মিমি বা তার বেশি) বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম