শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আজও থাকছে গরমের দাপট

জাতীয় ডেস্ক   |   সোমবার, ২৯ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আজও থাকছে গরমের দাপট

সিলেট ও চট্টগ্রাম বিভাগে গরমের তেজ কিছুটা কমেছে। তবে ঢাকাসহ দেশের বেশির ভাগ অঞ্চলে এখনো তাপপ্রবাহ চলছেই। আজ সোম ও আগামীকাল মঙ্গলবারও গরমের এই দাপট থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তাপপ্রবাহ আজও অব্যাহত থাকতে পারে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া রাজশাহী, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, বাগেরহাটের মোংলা, কুষ্টিয়ার কুমারখালী, খুলনা, পাবনার ঈশ্বরদী, নওগাঁর বদলগাছী, নীলফামারীর সৈয়দপুর, টাঙ্গাইল, ফরিদপুর ও গোপালগঞ্জের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি ও এর ওপরে।

এদিকে গতকাল দেশের বেশির ভাগ অঞ্চলে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। তবে সিলেটে ১৬ মিলিমিটার এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম