শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিতকরণে সরকার সদা সচেষ্ট : খাদ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০৬ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৩৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিতকরণে সরকার সদা সচেষ্ট : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, সকলের জন্য পর্যাপ্ত নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিতকরণে সরকার সদা সচেষ্ট। আর তাই নানা পদক্ষেপ নিয়েছেন বর্তমান সরকার। সেকারনেই ভেড়া পালন আদিবাসী সদস্যদের সাবলম্বী হতে এবং দেশের প্রাণিজ আমিষের চাহিদাপূরণে ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি।

রবিবার নওগাঁর নিয়ামতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় ভেড়া ও ভেড়ার গৃহ উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, শুধু ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নয়, পিছিয়ে পড়া সকল জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় নানারকম ভাতা দিয়ে যাচ্ছেন বর্তমান সরকার। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খাদ্য উৎপাদনে গুরুত্ব দিয়ে প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার বলেন, কৃষকের বিষয়টি অনুধাবন করে উৎপাদন বাড়াতে মনোযোগী হতে হবে। দেশে সারের অভাব নেই, পর্যাপ্ত সার মজুত আছে উল্লেখ করে তিনি বলেন, সরকার সার আমদানিতে ৪৮ হাজার কোটি টাকা ভর্তূকি দিচ্ছে। এসময় জনগণকে দেশের উন্নয়নে সরকারের পাশে থাকার আহবান জানান মন্ত্রী।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম