শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রিয়াঙ্কা বোন হওয়া সত্ত্বেও পরিণীতি কখনো বাড়তি সুবিধা পাননি

বিনোদন ডেস্ক   |   সোমবার, ২৯ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রিয়াঙ্কা বোন হওয়া সত্ত্বেও পরিণীতি কখনো বাড়তি সুবিধা পাননি

অভিনয় ক্যারিয়ারে পড়েছে শনির ছায়া। একের পর এক সিনেমা ফ্লপ। সাফল্যের দেখা মিলছে না বহুদিন। তবু হাল ছাড়তে নারাজ বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তাঁর কথায়, শিল্পী বা তারকা যত বড় মাপেরই হোক, সব ছবি বাণিজ্যিক সাফল্য পাবে– এমন কোনো কথা নেই। শতভাগ সাফল্যের রেকর্ডও নেই কারও। কখনও না কখনও হোঁচট খেতেই হয়। আলোচিত বহু সিনেমাও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।

একাধিক সিনেমা ফ্লপ হওয়া নিয়েও হতাশ নন তিনি। বিষয়টি স্বাভাবিক বলেই মনে করেন। বিশ্বাস করেন, ধারাবাহিকভাবে কাজ করার সুযোগ পেলে কোনো না কোনো সিনেমা দিয়ে আবারও দর্শক হৃদয় জয় করতে পারবেন। নিজের ওপর সেই বিশ্বাস আছে। আক্ষেপ শুধু নির্মাতাদের পক্ষপাত নিয়ে।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে পরিণীতি বলেন, ‘অনেকের ধারণা, তারকা সন্তান থেকে তারকা পরিবারের নিকটজনরাই বলিউডে বেশি সুযোগ-সুবিধা পান। এ কথা অনেকের জন্য সত্য হলেও সবার বেলায় নয়। প্রিয়াঙ্কা চোপড়ার বোন [কাজিন] হওয়া সত্ত্বেও আমি কখনও বাড়তি সুযোগ-সুবিধা পাইনি।’

তিনি আরও বলেন, ‘প্রিয়াঙ্কার নাম ভাঙিয়ে টিকে থাকার চেষ্টাও করিনি। যদি তা-ই চাইতাম, তাহলে গত ১০ বছরে এত ফ্লপ ছবি ঝুলিতে থাকত না। এটি সত্য, ইন্ডাস্ট্রিতে আগে থেকে চেনাজানা থাকলে প্রথম ছবিটা পেতে সুবিধা হয়। কিন্তু পরের সফরটা একেবারেই একার। নিজেকে কাজ দিয়েই প্রমাণ করতে হয়। আমার বেলায় সেটা কঠিন হয়ে পড়েছে নির্মাতাদের পক্ষপাতিত্বের কারণে।’

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম