শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মারা গেলেন অভিনেতা সোহেল খান

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মারা গেলেন অভিনেতা সোহেল খান

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে চার দিন আগে বগুড়ায় এসেছিলেন সোহেল খান। শহরের একটি হোটেলে অবস্থান করছিলেন তিনি। মঙ্গলবার সকালে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। পরে দ্রুত তাঁকে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ‘নসীব’ সিনেমার পরিচালক এমডি ইকবাল হোসেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, অভিনেতা সোহেল খানের মৃত্যুর বিষয়টি পুলিশ অবগত হয়েছে। এ ঘটনায় হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শুটিং ইউনিট, সহকর্মী, ভক্ত ও বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোকাহত চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম