নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৬ মার্চ ২০২৪ | প্রিন্ট | ৩৭৩ বার পঠিত | পড়ুন মিনিটে
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) ৩৮তম কনভেনশন ২০২৪ এর কিকঅফ ও গালা ডিনার নাইট অনুষ্ঠিত হয়েছে। পরে অনুষ্ঠান থেকে ১০১ সদস্যের হোস্ট কমিটি ঘোষণা করা হয়। ৯ মার্চ শনিবার সন্ধ্যায় মেরিল্যান্ডের রকভিলে অবস্থিত হোটেল রামাদাতে এই কিকঅফ ও গালা ডিনার অনুষ্ঠিত হয়।
![]()
![]()
![]()
এতে সভাপতিত্ব করেন ফোবনা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান, সাপ্তাহিক আজকালের সম্পাদক ও গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ। এসময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ সেক্রেটারি কাজি সাখাওয়াত হোসাইন আজম ও ট্রেজারার ফিরোজ আহমেদ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, মিলিনিয়াম টিভির সিইও নুর তফাদার, সাংবাদিক জাহিদ হাসান, সাপ্তাহিক আজকালের সাংবাদিক হাসান মাহমুদ ও আবু বকর সিদ্দিক, নিউজ২৪ এর প্রতিনিধি অনিক রাজ ও আরটিভির সাংবাদিক বদরুদ্দোজা সাগর।
এদিকে অনুষ্ঠানে ফোবনা স্টিয়ারিং কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি কাজি সাখাওয়াত হোসাইন আজম জানান , জাহাঙ্গীর কবির বাবলুকে কনভেনর ও সারওয়ার মিয়াকে সদস্য সচিব করে ১০১ সদস্যের হোস্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে কবিরুল ইসলামকে প্রধান উপদেষ্টা, ফারুক আহমেদকে প্রেসিডেন্ট ও হাদী কাইয়ুমকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। এছাড়া অনুষ্ঠানে হোস্ট অর্গানাইজার হিসেবে বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন ইনকের নাম ঘোষণা করা হয়।
![]()
![]()
অনুষ্ঠানে অতিথিদের রাতের খাবার পরিবেশনের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন ফোবনা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শাহ নেওয়াজের সহধর্মিনী, আমেরিকার অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী রাননো নেওয়াজ ও স্থানীয় কন্ঠশিল্পীরা।
আগামী ৩০ আগষ্ট.১ ও ২ সেপ্টেম্বর ২০২৪ লেবার ডে উইকেন্ডে ম্যারিল্যান্ডে এ ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে।