শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অরুণাচলের ৩০ অঞ্চলের চীনা নাম প্রকাশ করল বেইজিং

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ০১ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অরুণাচলের ৩০ অঞ্চলের চীনা নাম প্রকাশ করল বেইজিং

ভারতীয় রাজ্য অরুণাচলের আরও ৩০টি জায়গার চীনা নাম প্রকাশ করেছে বেইজিং। এ নিয়ে চতুর্থ দফায় অরুণাচলের বিভিন্ন এলাকার চীনা নাম প্রকাশ করল দেশটি। চীনা রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চীনের বেসামরিকবিষয়ক মন্ত্রণালয় গত শনিবার চীনের দক্ষিণ-পশ্চিমের জিজাংয়ে স্বায়ত্তশাসিত অঞ্চলের দক্ষিণ অংশ জাংনানে (জাংনান ভারতের অরুণাচল রাজ্যের চীনা নাম) প্রমিত ভৌগোলিক নামের চতুর্থ তালিকা প্রকাশ করেছে। মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট অনুসারে, জাংনান অঞ্চলে ৩০টি অতিরিক্ত স্থানের সর্বজনীন নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত অরুণাচল প্রদেশে চীনা নামকরণের বিষয়টি প্রত্যাখ্যান করেছে। দেশটি জোর দিয়ে বলেছে, অরুণাচল রাজ্য ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং চীনের ‘উদ্ভাবিত’ নাম বরাদ্দ করা এই বাস্তবতাকে পরিবর্তন করে না।

চীন সরকারের ওয়েবসাইটে বলা হয়েছে, আগামী ১ মে থেকে এই নতুন নাম কার্যকর হবে। এর আগে চীনের বেসামরিকবিষয়ক মন্ত্রণালয় ২০১৭ সালে প্রথমবার অরুণাচলের ৬টি স্থানের চীনা নাম প্রকাশ করে। পরে ২০২১ সালে দ্বিতীয় দফায় ১৫টি স্থানের তালিকা প্রকাশ করে, ২০২৩ সালে তৃতীয় দফায় আরও ১১টি স্থানের নামের তালিকা প্রকাশ করে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম