নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১১ মে ২০২৪ | প্রিন্ট | ২৮৩ বার পঠিত | পড়ুন মিনিটে
নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক আজকালের সম্পাদক শাহ নেওয়াজ ‘প্রোগ্রেসিভ মেলভিন জনস ফেলো’ (পিএমজিএফ) এওয়ার্ড পেলেন। গত শুক্রবার ১০ মে ওয়েস্টচেষ্টার কাউন্টির ক্যাসেল রয়েল হলে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের ৩৪তম কনভোকেশনে ইন্টারন্যাশনাল ডাইরেক্টর ব্রুস বেক তুমুল করতালির মধ্যে তার হাতে এ এওয়ার্ড তুলে দেন। আর্ত মানবতার সেবায় উল্লেখযোগ্য অবদান রাখার জন্য তাকে এই পদক দেয়া হয়।
![]()
এ সময় সেখানে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সদস্য রানো নেওয়াজ, আহসান হাবিব, কাজি নয়ন ও মোস্তফা অনিক রাজ উপস্থিত ছিলেন।