শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিটিতে ডেলিভারিম্যানদের বেতন ঘন্টায় ২৪ ডলার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৯ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৪৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিটিতে ডেলিভারিম্যানদের বেতন ঘন্টায় ২৪ ডলার

নিউইয়র্ক সিটি ডেলিভারিম্যানদের ন্যুনতম বেতন ঘন্টায় ২৪ ডলার করার প্রস্তাব করলো। এরমধ্যে সংযোজিত থাকছে বাহন ও ওর্য়াকার কমপেনসেশন ইনস্যুরেন্স খরচাদি। এতে সিটিতে প্রায় ৬০ হাজার ডেলিভারিম্যান উপকৃত হবেন। তাদের অধিকাংশই অ্যাপভিত্তিক অর্ডারে রেষ্টুরেন্টের খাবার গ্রাহকদের কাছে সরবরাহ করে থাকে। বর্তমানে তাদের অনেকেই ঘন্টায় ৭ ডলার ৯ সেন্টসে ( এক্সক্লুডিং টিপস) কাজ করছেন। এ প্রস্তাব পেশকালে সিটি মেয়র এরিক এডামস বলেছেন, এই বেতন কাঠামো কার্যকর হলে সিটিতে ৬০ হাজার ডেলিভারিম্যানদের প্রতি সুবিচার করা হবে। যাদের অধিকাংশই পরিশ্রমী ইমিগ্র্যান্ট জনগোষ্ঠী। প্রস্তাবের ওপর পাবলিক শুনানীতে নিউইয়র্কারদের মতামত জানার অপেক্ষায় থাকলাম। প্রস্তাব অনুসারে বেজ বেতন হবে ঘন্টায় ১৯.৮৬ ডলার। ২,২৬ ডলার ওর্য়ার্কাস এক্সপেন্স ও ১.৭০ ডলার ইন্সুরেন্স বাবদ পেমেন্ট হবে। এ বেতন ১ এপ্রিল ২০২৫ সাল নাগদ ধাপে ধাপে কার্যকর হবে। তবে প্রস্তাবটি গৃহীত হলে প্রথমেই শুরু হবে ঘন্টায় ১৭.৮৭ ডলার করে। উল্লেখ্য, প্রস্তাবটি তৈরি করেছে নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব কনজুমার এন্ড ওর্য়াকার প্রেটেকশন। ডেলিভারিম্যানদের বেতন দেয়া হবে ট্রিপ টাইম,ডেলিভারিতে ব্যয়িত সময়,অন-কল টাইম, অ্যাপে কানেকশন পাওয়ার সময় ও ট্রিপের জন্য অপেক্ষাকালীন সময়ের ভিত্তি করে। ওর্য়াকার প্রেটেকশন কমিশনার ভিলদা ভেরা মাউগা বলেছেন, এই বেতন হবে পরিশ্রমী ডেলিভারিশ্যানদের জন্য গ্যারান্টিসূচক। তাদের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে।
সংস্থাটির দেয়া তথ্যাদি অনুসারে ডেলিভারিম্যানদের বযস ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে। যাদেও শতকরা ৭৫ ভাগই পুরুষ এবং ৯১% অম্বেতাঙ্গ বা হিসপানিক। এ পেশায় তারা ই-বাইক,মপেডস,কার ব্যবহার বা হেঁটে ডেলিভারি করে থাকে। (তথ্যসুত্র-আজকাল)

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম