শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফিলিংসের ভেতরে যেতে একটু-আধটু মদ পানের দরকার পড়ে: নোবেল

বিনোদন ডেস্ক   |   সোমবার, ০১ মে ২০২৩   |   প্রিন্ট   |   ১৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফিলিংসের ভেতরে যেতে একটু-আধটু মদ পানের দরকার পড়ে: নোবেল

কুড়িগ্রামে ফুলবাড়ি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কলেজটির ৫০ বছর পূর্তি ও সুর্বণ জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে মাতলামির কারণে গায়ক নোবেলকে জুতা ও পানির বোতল নিক্ষেপের ঘটনা ঘটে।

গায়ক নোবেলের এমন কর্মকাণ্ড মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এবং এতে সমালোচনার ঝড় ওঠে।

মঞ্চে অসংলগ্ন আচরণের ঘটনায় মুখ খুললেন নোবেল। তিনি জানান, ফিলিংসের ভেতরে যাওয়ার জন্য একটু মদ পান করার দরকার পড়ে।

স্থানীয় এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মদ পানের কথা স্বীকার করে নোবেল বলেন, ‘স্টেজে ওঠার আগে হালকা একটু রিলাক্সেশনের জন্য, হালকা একটু ফিলিংসের ভেতরে যাওয়ার জন্য একটু মদ পান করার দরকার পড়ে। অতিরিক্ত মদ পান করার ধারেকাছে যাইনি। স্টেজে ওঠার আগে সামান্য মদ পান করেছিলাম।’

সংগীতশিল্পী নোবেল বলেন, ‘এ ঘটনায় আমি অত্যন্ত অনুতপ্ত এবং দুঃখিত। হাঁটু গেড়ে হাতজোড় করে সবার কাছে ক্ষমা চাচ্ছি। এ রকম ঘটনা আর ঘটবে না।’

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম