শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

একুশে ফেব্রুয়ারি পালন উপলক্ষ্যে বাংলাদেশ সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

একুশে ফেব্রুয়ারি পালন উপলক্ষ্যে বাংলাদেশ সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

অমর একুশে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ সোসাইটি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা করেছে রোববার ২৯ জানুয়ারি। এলমহার্স্টস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি আব্দুর রব মিয়া। পরিচালনা করেন সাধারন সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহিউদ্দীন দেওয়ান, ফারুক চৌধুরী, আমিনুল ইসলাম চৌধুরী,নওশেদ হোসেন, মাইনুদ্দিন মাহবুব, ডা.শাহানাজ লিপি, আখতার বাবলু, বগুড়া এসোশিয়েশনের সভাপতি মোহাব্বত আকন্দ ও এনায়েত আলী। মহান একুশে ফেব্রুয়ারিকে কিভাবে সুন্দর ও স্বার্থক করা যায় তা নিয়ে নেতৃবৃন্দ খোলামেলা আলোচনা করেন।

বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এবারের একুশ উদযাপন উডসাইডস্থ তিব্বতি কমিউনিটি সেন্টারে ( ৫৭-১২, ৩২ এভিনিউ , উডসাইড, নিউইয়র্ক) অনুষ্ঠিত হবে। ৬ শত লোকের আসন বিশিষ্ঠ এ সেন্টারে গাড়ি পার্কিং এরও ব্যবস্থা রয়েছে। নেতৃবৃন্দ জানান, সেখানে ৮ শতাধিক লোক সমাগম হলেও কোন অসুবিধা হবে না। অমর একুশ উপলক্ষ্যে সোসাইটির গঠিত কমিটিতে আহবায়ক মহিউদ্দীন দেওয়ান, মেম্বার সেক্রেটারি আমিনুল ইসলাম চৌধুরী, প্রধান সমন্বয়কারি মাইনুল উদ্দিন মাহবুব,যুগ্ম আহবায়ক ফারুক চৌধুরী, সমন্বয়কারি প্রদীপ ভট্রাচার্য,সুশান্ত দত্ত, শাহ মিজানুর রহমান,ও ফারহানা চৌধুরী কাজ করছেন। স্মরণিকা উপকমিটিতে রয়েছেন নওশেদ হোসেন, রিজু মোহাম্মদ ও আবুল বাশার ভূইঁয়া।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম