শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিএফবি লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেলেন খলিল

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ২২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিএফবি লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেলেন খলিল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের খলিল বিরিয়ানি হাইসের স্বত্বাধিকারী, বাংলাদেশি রন্ধন শিল্পের অগ্রগামী শেফ মো. খলিলুর রহমান রন্ধন জগতে উল্লেখযোগ্য অবদান এবং বিশ্বব্যাপী ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারকে জনপ্রিয় করার জন্য সিএফবি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন।

স্বাস্থ্যকর খাবার প্রচারের লক্ষ্যে রোববার (২০ অক্টোবর) রাতে ঢাকার এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ পুরস্কার নেন। আন্তর্জাতিক শেফ দিবস উপলক্ষ্যে ফেডারেশন অফ বাংলাদেশ (সিএফবি) এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সিএফবির সভাপতি হাবিবুর রহমান জহির, সাধারণ সম্পাদক মো. বোরহান খান, যুগ্ম সম্পাদক মো. জালাল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, আবুল বাশার, লেভেন শিশির রডরিক উপস্থিত ছিলেন।

খলিলুর রহমান ইউএস প্রেসিডেন্সিয়াল বাইডেন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং অস্কার খ্যাত ব্রিটিশ করি অ্যাওয়ার্ডসহ মোট ১৩৭টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। দশ দিনের সফরে তিনি বাংলাদেশেই রয়েছেন। এ সময় তিনি খলিল ফুড ফাউন্ডেশন চালু করবেন, যা দেশের রন্ধন শিল্পে নতুন সম্ভাবনা তৈরি হবে, সেই সাথে দেশে ও বিদেশে তৈরি হবে নতুন কর্মসংস্থানের।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম