শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

 মেইলবক্সে চিঠি না ফেলতে পোস্টাল ডিপার্টমেন্টের আহবান

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৪১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

 মেইলবক্সে চিঠি না ফেলতে পোস্টাল ডিপার্টমেন্টের আহবান

মেল বক্সের ছবি

মেইলবক্সে চিঠি না ফেলতে পোস্টাল ডিপার্টমেন্টের আহবান

পোষ্টাল ডিপার্টমেন্ট নিউইয়র্কারসহ সারাদেশের জনগনকে ব্লু মেইল বক্স ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। সরাসরি পোষ্ট অফিসে গিয়ে জনগনকে মেইল পাঠাতে অনুরোধ করেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে রয়েছে এই ধরনের লাখ লাখ মেইলবক্স ।আমেরিকানরা যুগ যুগ ধরে তা ব্যবহার করে আসছে। এই নির্দেশনা দিতে গিয়ে ইউনাইটেড স্টেট পোস্টাল সার্ভিস (ইউএসপিএস) বলেছে, সম্প্রতি ব্লু মেইলবক্স থেকে হাজার হাজার চিঠিপত্র খোয়া যাচ্ছে। এতে সাধারন মানুষের ব্যক্তিগত তথ্যাদি চুরি হচ্ছে। বর্তমানে তা ভয়ানক রুপ নিয়েছে।
ইউএসপিএস জানিয়েছে, দিনের বেলায় সোমবার থেকে শুক্রবার ব্লু মেইলবক্স ব্যবহার নিরাপদ হলেও ছুটির দিনে তা মোটেও নিরাপদ নয়। নরমাল বিজনেজ চলাকালে মেইল পারসনালরা নিয়মিতভাবে তা চেক করে থাকে। কিন্তু ছুটির দিন কিংবা উইকেন্ডে মেইলগুলো বক্সে ২৪ ঘন্টারও বেশি পড়ে থাকে। দুস্কৃতিকারিরা সুযোগ বুঝে মেইলবক্স থেকে চিঠি চুরি করে। এমতাবস্থায় চিঠি প্রেরণে পোষ্ট অফিসে যাওয়াকেই শ্রেয় মনে করছেন তারা। পাশাপাশি ইউএসপিএস মেইলবক্স চোরদের ধরতে জনগনের সহায়তা চেয়েছেন। প্রয়োজনে ৮৭৭- ৮৭৬-২৪৫৫ নম্বরে কল করতে অনুরোধ করেছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম