শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কোর্টের রায়ে আটকে গেল উবার ও লিফটের ড্রাইভারদের বেতন বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৩৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কোর্টের রায়ে আটকে গেল উবার ও লিফটের ড্রাইভারদের বেতন বৃদ্ধি

 

কোর্টের রায়ে আটকে গেল উবার ও লিফটের ড্রাইভারদের বেতন বৃদ্ধি। ড্রাইভারদের আর্থিক বেনিফিটের কথা চিন্তা করে নিউইয়র্ক সিটি ট্যাক্সি এন্ড লিমোজিন কমিশন (টিএলসি) এ বেতন কাঠামো ম্যানডেটরি করেছিল। যা কার্যকর হবার কথা ছিল আগামী সপ্তাহ থেকে। কিন্তু উবার কর্তপক্ষ বেতন/পে বাড়ানোর বিপক্ষে অবস্থান নেয়।উবার ও লিফটের ধারণা এতে তাদের ব্যবসার ক্ষতি হবে এবং ড্রাইভাররা লাভবান হবেন। উবার গত শুক্রবার ড্রাইভারদের পে বৃদ্ধি ব্লক করা জন্য টিএলসির বিরুদ্ধে মামলা দায়ের করে।
সিটির নতুন নিয়মে উবার ও লিফটের ড্রাইভারদের মূল পে প্রতি মিনিটে শতকরা ৭ ভাগ ও প্রতি মাইলে শতকরা ২৪ ভাগ বাড়ানোর কথা ছিল। প্রতি ৩০ মিনিটের ড্রাইভ বা প্রতি সাড়ে ৭ মাইল দুরত্বে ড্রাইভারকে দিতে হতো ২৭ ডলার ১৫ সেন্টস। জাজ আরথার এনগোরনের রায়ে ভাড়া বৃদ্ধি আপাতত স্থগিত হয়ে যায়। আগামী ৩১ জানুয়ারিতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভাড়া বাড়ানো যাবে না। টিএলসি এ রায়ের বিরদ্ধে আপীল করবে বলে ঘোষণা দিয়েছে। বড়দিনের আগে ড্রাইভারদের কপালে আর বাড়তি আয়ের সুযোগ হলো না।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম