শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আমির খানের ‘দঙ্গল’কন্যা সুহানি মারা গেছেন

বিনোদন ডেস্ক   |   শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ২৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আমির খানের ‘দঙ্গল’কন্যা সুহানি মারা গেছেন

মাত্র ১৯ বছর বয়সে মারা গেছেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী সুহানি ভাটনাগর। আজ শনিবার সকালে দিল্লিতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

আরেকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কিছুদিন আগেই সুহানি পা ভেঙেছিলেন। দিল্লির একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। চিকিৎসকের পরামর্শে ওষুধ খেয়েছিলেন তিনি।

এদিকে কয়েকটি ভারতীয় গণমাধ্যমের দাবি, ভুল চিকিৎসায় ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থেকে সুহানির মৃত্যু হতে পারে।

আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় ববিতা ফোগাটের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি। এ ছবিতে কিশোরী ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি। অনেকদিন ধরেই তিনি ইনস্টাগ্রামে নিষ্ক্রিয়। তাঁর শেষ পোস্ট ২০২১ সালের নভেম্বরে।

‘দঙ্গল’ ছবিতে আমির খান, সাক্ষী তানওয়ার, ফাতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা ও জাইরা ওয়াসিমের সঙ্গে কাজ করেছিলেন তিনি। এছাড়া বেশ কিছু বিজ্ঞাপনচিত্রেও অভিনয় করেছিলেন সুহানি। তবে পড়াশোনায় মন দিতে কিছুদিনের জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম