শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

২৩ দিন বন্ধ থাকার পর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

সারাদেশ ডেস্ক   |   বুধবার, ১৭ মে ২০২৩   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২৩ দিন বন্ধ থাকার পর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

কয়লা সংকটে ২৩ দিন বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু হয়। এর আগে কয়লা সংকটের কারণে গত ২৪ এপ্রিল থেকে উৎপাদন বন্ধ ছিল কেন্দ্রটিতে।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, ‘ইন্দোনেশিয়া থেকে কয়লা আসার পরে এই কেন্দ্রে উৎপাদন শুরু হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্ল্যান্টের প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সিনক্রোনাইজেশন হয়েছে। ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে তা গ্রিডে দেওয়া হচ্ছে। ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার বা এনএলডিসি’র চাহিদামাফিক বিদ্যুৎ উৎপাদন ক্রমান্বয়ে বাড়ানো হবে।’

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম