ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৬ মার্চ ২০২৫ | প্রিন্ট | ৮৬১ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশের অন্যতম শীর্ষ নিউজ চ্যানেল ‘চ্যানেল টুয়েন্টিফোরের’ যুক্তরাষ্ট্র প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক সিদ্দিকুর রহমান সুমন । সুমন বর্তমানে দৈনিক মানবজমিনের প্রতিনিধি হিসেবেও কাজ করছেন। তিনি ২০০৫ সালে সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদের ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে সাংবাদিকতায় যুক্ত হোন। এছাড়া তিনি বিভিন্ন সময়ে স্থানীয়, জাতীয় দৈনিক এবং টিভি চ্যানেলেও কাজ করেছেন ।
আমেরিকায় আসার পূর্বে তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের মিডিয়া উইংয়ে (গভর্নর সেক্রেটারিয়েট এন্ড পাবলিকেশন্সে) কর্মরত ছিলেন । বর্তমানে তিনি ব্রঙ্কসের বাসিন্দা ।
সুমন সিলেট লেখক ফোরামের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক, এমসি কলেজ স্টুডেন্ট এসোসিয়েশনের প্রাক্তন জিএস এবং লামাকাজী লালার গাঁও ক্রিকেট ক্লাবের (এলসিসির) প্রতিষ্ঠাতা অধিনায়ক ও সেক্রেটারী ছিলেন । এছাড়া ২০২৪ সালে সাংবাদিকতা ক্যাটাগরীতে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ (ব্রঙ্কস) থেকে বিশেষ সাইটেশন পেয়েছিলেন সুমন । সংবাদ সংক্রান্ত কাজে তিনি যুক্তরাষ্ট্র বসবাসরত বাংলাদেশীদের সহযোগিতা চেয়েছেন ।