শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সৌদি আরব থেকে কম মূল্যে জ্বালানি তেল চায় বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সৌদি আরব থেকে কম মূল্যে জ্বালানি তেল চায় বাংলাদেশ

বৈশ্বিক এই সংকটে সৌদি আরব থেকে কম মূল্যে জ্বালানি তেল পেতে ইচ্ছুক বাংলাদেশ। এছাড়া ডেফার্ড পেমেন্টেও বাংলাদেশ জ্বালানি তেল কিনতে আগ্রহী।

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দাহিলানের সঙ্গে আজ বৃহস্পতিবার সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই আগ্রহের কথা জানান। সাক্ষাৎকালে পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগে সৌদি কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে। এদের মধ্যে একোয়া পাওয়ার কোম্পানি দেড় বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভাতৃপ্রতীম সৌদি আরবের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম