শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঢাবিতে দেখানো হবে চঞ্চল-জয়া-মিম ও সিয়ামদের ছবি

বিনোদন ডেস্ক   |   শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাবিতে দেখানো হবে চঞ্চল-জয়া-মিম ও সিয়ামদের ছবি

৫ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৯’ উৎসব। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ২১তম আয়োজন।

৫ দিনের এই উৎসব নিয়ে আয়োজকরা জানান, ভাষাশহীদদের স্মরণ ও বাংলা সিনেমাকে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পৌঁছে দিতে ২০০২ সাল থেকে ধারাবাহিকভাবে এ উৎসবের আয়োজন করা হচ্ছে। এবার উৎসবের ২১তম আসরে প্রদর্শিত হবে দুই বাংলার সমসাময়িক ও ধ্রুপদি ১৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে হাওয়া’, ‘বিউটি সার্কাস’, ‘দামাল’, ‘মানিকবাবুর মেঘ’ ইত্যাদি।

পাশাপাশি থাকছে দুটি স্বল্পদৈর্ঘ্য ও একটি প্রামাণ্যচিত্রের প্রদর্শনী। এ ছাড়াও প্রতিবারের মতো এবারও উৎসবের শেষদিন গত বছরের মুক্তিপ্রাপ্ত সেরা ছবিকে দেওয়া হবে ‘হীরালাল সেন পদক’।

ছবি দেখার পাশাপাশি রয়েছে চলচ্চিত্র কুশলীদের সাথে সরাসরি মতবিনিময়ের সুযোগ। প্রতিটি শোয়ের টিকিট মূল্য ৫০ টাকা।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম