শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শুক্রবার থেকে দেশে প্রথমবারের মতো ৩ দিনের আঞ্চলিক জলবায়ু সম্মেলন

বাংলাদেশ ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শুক্রবার থেকে দেশে প্রথমবারের মতো ৩ দিনের আঞ্চলিক জলবায়ু সম্মেলন

দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আঞ্চলিক জলবায়ু সম্মেলন। শুক্রবার থেকে রাজধানীর হোটেল শেরাটনে শুরু হতে যাওয়া তিনদিন ব্যাপী এ সম্মেলনে অংশ নেবেন ভারত, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপসহ বিভিন্ন দেশের সংসদ সদস্যরা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারকরা।

বৃহস্পতিবার সকালে হোটেল শেরাটনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত এবং ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, এবারের সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাপী জলবায়ু সংকট, বৈশ্বিক পরিবেশ দূষণ, জল ব্যবস্থাপনা, জলবায়ু সংক্রান্ত কার্যক্রমে অর্থায়ন, বিশুদ্ধ বায়ু, শক্তি নিরাপত্তা ও প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিয়ে আলোচনা হবে। ১৯টি সেশনে আলোচক থাকবেন ১২০ জন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের চেয়ারপারসন ও সংসদ সদস্য তানভির শাকিল জয়, আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিম রাজ্জাক এবং ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ আনোয়ারুল হক প্রমুখ।

ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ, দ্য আর্থ সোসাইটি, অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) ও ক্লাইমেট পার্লামেন্টের যৌথ আয়োজনে এ সম্মেলনে কৌশলগত পার্টনার হিসেবে থাকছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, ইউএনডিপি বাংলাদেশ। বিভিন্ন সেশনের লিড অর্গানাইজেশন হিসেবে থাকছে একশনএইড বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়ন, নেদারল্যান্ডস দূতাবাস, সুইজারল্যান্ড দূতাবাস, শক্তি ফাউন্ডেশন ও ইউএসএআইডি। গোল্ড স্পনসর হিসেবে থাকছে কোকা-কোলা ও গ্রামীণফোন। কো-লিড অর্গানাইজেশন হিসেবে থাকছে এএফডি- ফ্যান্স এজেন্সি ফর ডেভেলপমেন্ট ও চেইঞ্জ ইনিশিয়েটিভ। সাসটেইনেবল ইনভেস্টমেন্ট পার্টনার হিসেবে থাকছে স্ট্যান্ডার্ট চাটার্ড ব্যাংক ও সাসটেইনেবিলিটি পার্টনার হিসেবে থাকছে ইউনিলিভার। পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স, সেন্টার ফর অ্যাটমোস্ট অ্যাটমোস্ফিয়ারিক পলিউশন স্ট্যাডিজ, সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসেস, শক্তি ইনস্টিটিউট-ঢাকা বিশ্ববিদ্যালয়, সাউথ এশিয়ান জাস্ট ট্রানজিশন অ্যালায়েন্স, ঢাকার মার্কিন দূতাবাস, ওয়াটারএইড এবং ইয়ুথ ফর কেয়ার প্ল্যাটফর্ম।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম