শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ড. ইউনূসের বিরুদ্ধে ১৮ শ্রমিকের মামলা, সমন জারি আদালতের

বাংলাদেশ ডেস্ক   |   সোমবার, ২৮ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ৩৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ড. ইউনূসের বিরুদ্ধে ১৮ শ্রমিকের মামলা, সমন জারি আদালতের

শ্রমিকদের মুনাফার টাকা না দিয়ে পাচারের অভিযোগে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা দায়ের হয়েছে। আজ সোমবার সকালে ১৮ জন শ্রমিক তাদের পাওনা মুনাফার দাবি নিয়ে ঢাকার শ্রম আদালতে এই মামলা করেন।

ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা আজ শুনানি শেষে তার বিরুদ্ধে সমন জারি করেন। আগামী ১৬ অক্টোবরের মধ্যে শ্রমিকদের করা এ মামলায় সমনের জবাব দিতে হবে ড. ইউনূসকে।

এ তথ্য নিশ্চিত করেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী আবদুল্লাহ-আল-মামুন। তিনি বলেন, ২০০৬ সালের আগে যারা কর্মে নিয়োজিত ছিলেন, তাদের মধ্যে ১৮ জন আজ শ্রম আদালতে মামলা করেছেন। আদালত সমন দিয়েছেন। বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করা হবে।

এর আগে, শ্রম আইন লঙ্ঘনের আরেক মামলায় ড. ইউনূসের বিচার শুরু হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম