শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইন্টারকে বিদায় করে কোয়ার্টারে অ্যাথলেটিকো

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইন্টারকে বিদায় করে কোয়ার্টারে অ্যাথলেটিকো

ইনজাগির অধীনে দারুণ ফুটবল খেলছে ইন্টার মিলান। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছে তারা। এবার লিগ শিরোপার পথে ইন্টারকে ধরার কেউ নেই। ওই ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ডিয়াগো সিমিওনের অ্যাথলেটিকো মাদ্রিদ।

প্রথম লেগে ইন্টারের মাঠ থেকে ১-০ গোলে হেরে ফিরেছিল অ্যাথলেটিকো মাদ্রিদ। সরাসরি কোয়ার্টার ফাইনালে যেতে দলটির তাই ৩-১ গোলে জিততে হতো। ইন্টারের মতো রক্ষণশক্ত দলের বিপক্ষে যা সহজ কথা নয়। ম্যাচ টাইব্রেকার ভাগ্যে নিতে হলেও জিততে হতো ২-১ গোলে।

অ্যাথলেটিকো মাদ্রিদ ওটাই করেছে। দ্বিতীয় লেগে ঘরের মাঠে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিলানকে। তাও আবার শুরুতে গোল হজম করে কামব্যাক করেছে রোজি ব্লাঙ্কোসরা। ম্যাচের ৩৩ মিনিটে ডাচ ফুটবলার ডামফ্রাইস গোল করেন। ৩৫ মিনিটে অ্যান্তোনিও গ্রিজম্যান ওই গোল শোধ করেন। ৮৭ মিনিটে অ্যাথলেটিকোর মেস্পিস ডিপাই গোল করে ম্যাচ জমিয়ে দেন।

অতিরিক্ত সময়ের দুই অর্ধে আর কোন গোল না হওয়ায় ম্যাচের সুরহা হয় টাইব্রেকারে। সেখানে ৩-২ গোলে জিতেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। অন্য দিকে বরুশিয়া ডর্টমুন্ড ডাচ ক্লাব পিএসভিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। এবারের আসরের কোয়ার্টারে তিনটি স্প্যানিশ দল জায়গা পেয়েছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম