শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মালিকের ফিফটিতে রংপুরের বড় সংগ্রহ

খেলাধূলা ডেস্ক   |   সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৩৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মালিকের ফিফটিতে রংপুরের বড় সংগ্রহ

শুরুতে ব্যাট করতে নেমে বিপদে পড়ে রংপুর রাইডার্স। তবে সেই চাপ সামিলে নেন নাঈম শেখ। এরপর ব্যাট হাতে রীতিমত ঝড় তোলেন শোয়েব মালিক এবং আজমতউল্লাহ ওমরজাই। ৪২ করে ওমরজাই ফিরলেও শেষ পর্যন্ত ৪৫ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন শোয়েব মালিক। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে রংপুর সংগ্রহ করে ১৭৯ রান।

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই মেহেদী হাসানকে (১) হারায় রংপুর। এরপর দলীয় ২৬ রানে পারভেজ ইমনকেও হারায় দলটি। তবে মালিককে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে থাকেন নাঈম শেখ। তবে ব্যক্তিগত ৩৪ রানে থাকা অবস্থায় ফিরে যান রংপুরের এই ওপেনার।

এরপর অপ্রতিরোধ্য জুটি গড়েন শোয়েব মালিক ও আজমতউল্লাহ ওমরজাই। শোয়েব-ওমরজাই জুটিতে আসে ৫৩ বল থেকে ১০৫ রান। তাতে ভালো সংগ্রহের দিকে যায় রংপুর। ওমরজাই ২৪ বলে ১ চার ও ৪ ছয়ে ৪২ রান করে আউট হন।

শোয়েব মালিক মাত্র ২৯ বলে ২টি চার ও ৫ ছয়ে ফিফটি স্পর্শ করে। শেষ পর্যন্ত ৪৫ বলে ৫টি করে চার ও ছয়ে ৭৫ রানে অপরাজিত থাকেন মালিক। চট্টগ্রামের পক্ষে মেহেদী হাসান রানা ৩টি ও শুভাগত হোম নেন ২ উইকেট।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম