শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যুবাদের এশিয়া জয়ে গর্বিত সিনিয়র ক্রিকেটাররা

খেলা ডেস্ক   |   রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুবাদের এশিয়া জয়ে গর্বিত সিনিয়র ক্রিকেটাররা

দুবাইয়ের মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশের যুবা ক্রিকেটাররা। সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম শিরোপা জিতেছে রাব্বি-শিবলীরা। তরুণ প্রজন্মের এই ক্রিকেটারদের এমন গৌরবমাখা জয়ে প্রশংসায় ভাসাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে দেশটিতে অবস্থান করা অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ফেসবুকে এক অভিনন্দন বার্তায় লিখেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের ছেলেরা পেরেছে। এশিয়ার সেরা হওয়ায় অভিনন্দন অনূর্ধ্ব-১৯ দল। তোমাদের নিয়ে গর্বিত আমরা।

টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ বিজয়! তরুণ টাইগারদের থাবার ছাপ এবার ইতিহাসের পাতায়! অভিনন্দন!

দেশসেরা ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবালও এশিয়ার চ্যাম্পিয়নদের অভিনন্দন জানিয়েছেন।

রাব্বি-শিবলিদের শুভেচ্ছা জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ফেসবুকে এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, সাব্বাশ বাংলাদেশ। যুব এশিয়া কাপের অপরাজিত চ্যাম্পিয়ন।

টাইগার পেসার তাসকিন আহমেদ বলেন, আরব আমিরাতকে ১৯৫ রানে বিধ্বস্ত করে ১ম বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপা ছিনিয়ে নিলো বাংলাদেশ।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম