শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এশিয়া কাপের ফাইনালে অক্ষরকে পাচ্ছে না ভারত

খেলাধূলা ডেস্ক   |   রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এশিয়া কাপের ফাইনালে অক্ষরকে পাচ্ছে না ভারত

চোটের কারণে এশিয়া কাপের ফাইনাল থেকে ছিটকে গেলেন অক্ষর প্যাটেল। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে অক্ষরের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশের বিপক্ষে ৩৪ বলে ৪২ রানের ইনিংস খেলেন অক্ষর। এই ইনিংস খেলার পথে কয়েকবার আঘাত পান এই বাঁহাতি অলরাউন্ডার। আঘাত পাওয়ার পরও ব্যাটিং চালিয়ে যান অক্ষর। এই বাঁহাতি স্পিনারের জায়গায় ভারতের স্কোয়াডে নেওয়া হয়েছে আরেক স্পিন বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে।

বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘শুক্রবার বাংলাদেশের বিপক্ষে পাওয়া ঊরুর চোটের কারণে অক্ষর প্যাটেল শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল থেকে ছিটকে গেছে। নির্বাচক কমিটি তার বদলি হিসেবে ওয়াশিংটন সুন্দরকে দলে নিয়েছে। এই অলরাউন্ডার (গতকাল) সন্ধ্যায় কলম্বোতে দলের সঙ্গে যোগ দিয়েছে।’

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছিল, তার হাতে কোনো চিড় ধরা পড়েনি। তবে বিশ্বকাপের আগে এই অলরাউন্ডারকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম